সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ৬, বহু আহত

খেলাধুলা ডেস্ক:
ক্যামেরুনের একটি স্টেডিয়ামে ফুটবল খেলা চলাকালে হুড়োহুড়ির ঘটনায় পদদলিত হয়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন বহু দর্শক।আফ্রিকা কাপ অফ নেশনসের খেলা চলাকালে রাজধানী ইয়ন্দোর কাছে একটি স্টেডিয়ামে ঢোকার সময় এ দুর্ঘটনা ঘটে।

বেশ কিছু শিশু এ ঘটনায় এখন সংজ্ঞাহীন অবস্থায় আছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া।

বিবিসি বলছে, স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজার। কিন্তু কভিড বিষয়ক বিধিনিষেধের কারণে ধারণ ক্ষমতার ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশের সুযোগ ছিল না।

কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৫০ হাজার দর্শক স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এর ফলে প্রবেশ পথে হুড়োহুড়িতে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে বলেছে, তারা ঘটনাটি সম্পর্কে অনুসন্ধান করে বিস্তারিত জানার চেষ্টা করছে।তবে এ ঘটনার পরও ক্যামেরুন ও কমোরসের মধ্যকার খেলাটি চলেছে। এতে স্বাগতিক ক্যামেরুন ২-১ গোলে বিজয়ী হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION