সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ব্রাজিলকে রুখে দিলো ইকুয়েডর

খেলাধুলা ডেস্ক:

একের পর এক আক্রমণ চালালো ব্রাজিল। শুরুতেই গোল পাওয়ায় প্রতিপক্ষ ইকুয়েডরের ওপর আরও চড়াও হয় তারা। বিপরীতে প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলে বেশ কয়েকবার সেলেসাওদের রক্ষণ কাঁপিয়ে দিয়েছিল স্বাগতিকরা। সেটির পুরস্কার তারা পেয়েছে ম্যাচের শেষ দিকে। তবে দুর্ভাগ্যও পিছ ছাড়েনি তাদের। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ব্রাজিল গোলকিপার আলিসনের লাল কার্ডের সঙ্গে পেনাল্টি পেলেও ভিএআরে বাতিল হয়েছে তা। এর আগে অবশ্য দুই দলের দুই খেলোয়াড় লাল কার্ড দেখায় ম্যাচের বেশিরভাগ সময় খেলা হয়েছে ১০ জন নিয়ে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের এই রোমাঞ্চকর ম্যাচের স্কোরলাইনটাও সমান। ঘরের মাঠে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়েছে ইকুয়েডর।

রিয়াল মাদ্রিদ থেকে অনুরোধ করা হয়েছিল তাদের খেলোয়াড়দের যেন ‘বিশ্রাম’ দেওয়া হয়। ব্রাজিল তাদের ডাকে সাড়া দেয়নি। কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হওয়ার পরও বরং পূর্ণ শক্তির দল নিয়ে নেমেছিল ইকুয়েডরের বিপক্ষে। যদিও চোটের কারণে দলের সেরা খেলোয়াড় নেইমার ছিলেন না। দুর্দান্ত পারফরম্যান্সে সেলেসাওরা শুরুতেই এগিয়ে যাওয়ার পর ইকুয়েডরের এক খেলোয়াড় সরাসরি লাল কার্ড দেখলে তিতের দলের হাসি আরও চওড়া হয়। তবে খানিক পর ব্রাজিলের এক খেলোয়াড় লাল কার্ড দেখলে জমে যায় ম্যাচ। ১০ জনের দল নিয়ে চলতে থাকা দুই দলের লড়াইয়ে শেষ দিকে এসে ইকুয়েডর সমতায় ফিরলে জমজমাট এক লড়াইয়ের চমৎকার সমাপ্তি ঘটে।

তবে শেষটা অন্যরকম হতে পারতো। বাংলাদেশ সময় আজ (শুক্রবার) ভোরে লা কাসা ব্লাঙ্কা স্টেডিয়ামে তখন দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের খেলা শুরু হয়েছে। প্রতিপক্ষের ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্রাজিল গোলকিপার আলিসন ঠেলা মারেন ইকুয়েডরের এদুয়ার প্রেসিয়াদোকে। রেফারি অমনি বাজান পেনাল্টির বাঁশি। আগেই একবার হলুদ কার্ড দেখা আলিসন এবার দেখেন লাল কার্ড। স্বাগতিক ইকুয়েডরের আনন্দ তখন দেখে কে! পেনাল্টিতে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ। কিন্তু ভিএআরে অনেকক্ষণ ধরে চলা বিশ্লেষণে পাল্টে যায় রেফারির সিদ্ধান্ত। পেনাল্টি বাতিলের সঙ্গে উঠে যায় আলিসনের লাল কার্ডের ‘শাস্তি’। হতাশায় ডোবা ইকুয়েডর এরপর আর পারেনি গোল করতে। ব্রাজিলও গোলমুখ খুলতে না পারায় ১-১ গোলের ড্রতে শেষ হয় উপভোগ্য ম্যাচটি।

এর আগে ঘটনাবহুল প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচ ঘড়ির ষষ্ঠ মিনিটে কাসেমিরোর গোলে ফেভারিটের মতো শুরু করে সেলেসাওরা। মাথেয়াস কুনহার হেড প্রতিপক্ষ প্রতিহত করলে ফিরতি বলে লক্ষ্যভেদ করেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। যদিও ম্যাচের প্রথম সুযোগটি পেয়েছিল ইকুয়েডর। তবে দ্বিতীয় মিনিটে এদের ভ্যালেন্সিয়া ছোট বক্সের ভেতর থেকেও পারেননি লক্ষ্যভেদ করতে।

ইকুয়েডরের বিপদ আরও বাড়ে ১৫তম মিনিটে, যখন কুনহাকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলেক্সান্দার দমিনগেস। তবে তাদের সমান ১০ জনের দল হতে বেশি সময় লাগেনি ব্রাজিলের। মিনিট পাঁচেক পর দ্বিতীয় হলুদের সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এমারসন।

ভাগ্য বলতে হবে আলিসনের। ম্যাচের শেষ দিকেই শুধু নয়, ২৮তম মিনিটেও লাল কার্ড দেখেছিলেন লিভারপুল গোলকিপার। তবে সেবারও ভিএআরের সাহায্যে রক্ষা পেয়েছিলেন তিনি। এই গোলকিপারের দুর্দান্ত সব সেভে খেলায় ছিল ব্রাজিল। যদিও ৭৫ মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেননি। তাকে হতাশ করে স্বাগতিকদের সমতায় ফেরান ফেলিক্স তোরেস।

এরপর শেষ দিকের সেই নাটকীয় মুহূর্ত। যেখানে আনন্দের উপলক্ষ হতাশায় রূপ নেয় ইকুয়েডরের। তারপরও বিশ্বকাপ বাছাইয়ে উড়তে থাকা ব্রাজিলকে রুখে দেওয়াটাও কম প্রাপ্তি নয় তাদের জন্য! লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করা সেলেসাওরা ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা ইকুয়েডর ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION