রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

টেকসই নির্মাণ সামগ্রী নিয়ে হাসান ট্রেডার্সের যাত্রা শুরু

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় টেকসই নির্মাণ সামগ্রী নিয়ে যাত্রা শুরু করেছে ঐতিহ্যবাহী হাসান ট্রেডার্সের ২য় শাখা। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে স্বনামধন্য প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হাসান ট্রেডার্সের সত্বাধিকারী বদরুল হাসান মিলকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়রন স্টীল মার্চেন্ট গ্রুপের সভাপতি মফিজুর রহমান, সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সাধারণ সম্পাদক জেবর মুল্লুক, জেলা আওয়ামী লীগ নেতা কউক’র সদস্য ইঞ্জিনিয়ার বদিউল আলম, কক্সবাজার স্টীল এন্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আতিক উর রহমান শিবলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক, হার্ভার্ড কলেজের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী, কামরু ট্রেডার্সের কর্ণধার কামরুজ্জামান, বিএসআরএম স্টীলের নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম সোহেল, সেভেন রিং সিমেন্টের এরিয়া ম্যানেজার সালেম বিন জেবর, কেন্দ্রীয় বাসটার্মিনাল দোকান মালিক সমিতির সদস্য সেলিম চৌধুরী, কক্সবাজার নির্মাণ শ্রমিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জানানো হয়, ভালোভাবে বসবাসের জন্য নিরাপদ ও টেকসই শহর গড়ে তুলতে হবে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে হাসান ট্রেডার্স অঙ্গীকারবদ্ধ। এখানে দেশের খ্যাতনামা বিএসআরএম স্টীল, শীতলপুর স্টীল, একেএস স্টীল, জিপিএস স্টীল, রুবি, ডায়মন্ড, কনফিডেন্স, ফ্রেশ ও এলজিএস সিমেন্ট, এবং বিভিন্ন ব্র্যান্ডের ঢেউটিনসহ যাবতীয় নির্মাণ সামগ্রী পাওয়া যাবে। যা নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের সুযােগ পরিবেশবান্ধব ও টেকসই স্থাপনা নির্মাণে হাসান ট্রেডার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হাসান ট্রেডার্সের সত্বাধিকারী বদরুল হাসান মিলকী জানান, পর্যটন শিল্প বিকাশে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। এই শহরকে নান্দনিকভাবে সাজাতে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পেশাদারিত্ব, প্রতিশ্রুতির বাস্তবায়ন, উন্নত সেবা দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছে হাসান ট্রেডার্স। ক্রেতাদের আস্থা ও ভালবাসা অর্জনে নির্মাণ সামগ্রীর গুণগত মান ধরে রাখতে আমরা বদ্ধপরিকর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION