সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

প্যারাগুয়েকে হারিয়ে ব্রাজিলের জয়

খেলাধুলা ডেস্ক:

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের আগের ম্যাচে ছিল ঘটনার ঘনঘটা। ইকুয়েডরের সঙ্গে ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। বুধবার ভোরে অবশ্য শৈল্পিক ফুটবল উপহার দিয়েছে তিতের দল। প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে জয়ে ফিরেছে ব্রাজিল।

বেলো হরিজন্তের মাঠে প্যারাগুয়ে শিবিরে দুই অর্ধে ত্রাস ছড়ানো সেলেসাওরা নান্দনিক ফুটবলই খেলেছে। ভাগ্য সহায় হলে ব্যবধান আরও বাড়লেও বাড়তে পারতো। চোটগ্রস্ত নেইমারকে ছাড়া ম্যাচের তৃতীয় মিনিটেই রাফিনহার গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু ভিএআর দেখে নেওয়ার পর অফসাইডে বাতিল হয়েছে তা। এর পর সুবর্ণ সুযোগ মিস হয়েছে ১৭ মিনিটেও। বক্সের কাছে ভিনিসিয়ুসের স্কয়ার পাস থেকে বল পেয়েও রাফিনহা সেটি মেরেছেন ক্রসবারের ওপর দিয়ে।

শেষ পর্যন্ত ২৮ মিনিটে প্রথম গোলটি পেয়েছে ব্রাজিল। মধ্যমাঠ থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ওপর দিয়ে লং পাস দিয়েছিলেন মার্কুইনহোস। রাফিনহা বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে প্যারাগুয়ে গোলকিপারকে বোকা বানিয়ে জাল কাঁপিয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION