সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়

খেলাধুলা ডেস্ক:

এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে দিয়েছে চ্যাম্পিয়নশিপের দল মিডলসবোরো। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নখ কামড়ানো ১৬ শটের টাইব্রেকারে ৭-৮ ব্যবধানে হেরেছে রেড ডেভিলরা।অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ১-১ ব্যবধানে সমতায় থাকার পর ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। পেনাল্টি শুট-আউটে ইউনাইটেডের হয়ে গোল মিস করেন তরুণ ফরোয়ার্ড অ্যান্থনি অ্যালেঙ্গা। মিডলসবোরোর হয়ে জয়সূচক স্পট-কিক নেন মার্টিন পায়েরো। এর আগে সাত শটের সাতটিতে গোল পায় দুই দল।

ম্যাচটির শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নিয়েছিল পূর্ণশক্তির ইউনাইটেড। ২০তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় রাল্ফ রাংনিকের দল। কিন্তু পেনাল্টি থেকে গোল মিস করে বসেন ক্রিস্টিয়ানো রোনালদো।

তবে গোলের জন্য রেড ডেভিলদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়। ব্রুনো ফার্নান্দেসের পাসে ২৫তম মিনিটে জাল খুঁজে নেন জাদোন সানচো। এফএ কাপে অভিষেকেই গোল পেলেন এই ইংলিশ উইঙ্গার।

এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় ইউনাইটেড। তবে ফিরে এসে গোল হজম করে বসে রাংনিকের দল। ৬৪তম মিনিটে ডানকান ওয়াটমোরের পাস থেকে মিডলসবোরোকে সমতায় ফেরান ম্যাট ক্রুকস।

গোলটি নিয়ে বিতর্ক তুলেও লাভ হয়নি ইউনাইটেডের। তবে হারের দোষটা নিজেদের ঘাড়েই বেশি বর্তায় রাংনিকের দলের। ৭১ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি ৩০ শট নিয়েও ব্যবধানটা বাড়াতে পারেনি স্বাগতিকেরা। শেষ পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে আনন্দ উদ্‌যাপন করেছে মিডলসবোরোর ৯ হাজার দর্শক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION