সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

জিতল এসি মিলান

খেলাধুলা ডেস্ক:

ইতালিয়ান সিরি’আতে নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে মিলান ডার্বি জিতে নিল এসি মিলান। প্রথমার্ধে পিছিয়ে থাকা এসি মিলানকে দ্বিতীয়ার্ধের শেষমুহূর্তে জোড়া গোল করে জয় এনে দেন অলিভিয়ার জিরুদ।এতে টেবিলের চূড়ায় উঠার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল স্তেফানে পিওলির দল।
সান সিরোতে ম্যাচের প্রথম থেকেই বল দখলে এগিয়ে থাকা এসি মিলান সুযোগ করতে পারছিল না। উল্টো একাদশ মিনিটেই এগিয়ে যেতে পারতো ইন্টার। তবে গোলরক্ষক মাইক মিয়াঁর দৃঢ়তায় এবারের মতো বেঁচে যায় মিলান। কিন্তু ৩৮ মিনিটে ইভান পেরিসিচের গোলে ঠিকই এগিয়ে যায় ইন্টার। কর্নার থেকে পাওয়া বল দারুণ এক ভলিতে প্রতিপক্ষেরে জাল খুঁজে নেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার।

বিরতির পর খেলতে নেমে কয়েকটি আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না মিলান। ইন্টারও তেমন ভালো সুযোগের দেখা পায়নি। শেষদিকে এসে ৭৫তম মিনিটে জিরুদের গোলে সমতায় ফেরে মিলান। ব্রাহিম দিয়াসের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বাঁ দিকে চলে যায়। বল পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন জিরুদ।

তিন মিনিট পর দলকে এগিয়ে নিয়ে যান ফরাসি এই তারকা। দাভিদ কালাব্রিয়ার পাস ধরে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন চেলসি থেকে মিলানে যোগ দেওয়া এই স্ট্রাইকার। পিছিয়ে থাকা ইন্টার শেষদিকে অবশ্য সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলটিকে।

দারুণ এই জয়ে লিগ টেবিলে ইন্টারের সঙ্গে ১ পয়েন্টের দূরত্বে উঠে এসেছে মিলান। ২৩ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে সিমোনে ইনজাগির দল। এক ম্যাচ বেশি খেলে মিলানের পয়েন্ট ৫২।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION