সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আইপিএলে পুরো খেলার সুযোগ পাচ্ছেন না সাকিব

সাকিব আল হাসান, ফাইল ছবি

খেলাধুলা ডেস্ক:

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে প্রতিবারের মতো এবারও বাংলাদেশ থেকে মাঠ মাতাতে যাবেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। কিন্তু এবারের আসরে পুরো সময়জুড়ে খেলার সুযোগ পাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে আইপিএল কর্তৃপক্ষকে সাকিবের পুরো সময় না খেলার ব্যাপারটি অবহিত করেছে। সেসময় জাতীয় দলের খেলা থাকার কারণেই আইপিএলে যেতে পারবেন না বাংলাদেশের এই অলরাউন্ডার।

চলতি বছরের মে মাসের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজটি শেষ হবে মাসের শেষে। অপরদিকে আইপিএল এপ্রিল মাস থেকে শুরু হয়ে জুন মাস পর্যন্ত চলবে। যে কারণে দলের সঙ্গে থাকা সাকিব থাকতে পারবে না আইপিএলে।

শুধু শ্রীলঙ্কা সফর নয় বরং দক্ষিণ আফ্রিকা সফরের কারণে প্রথমদিকেও আইপিএলে থাকতে পারবেন না সাকিব। সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজ শেষ হবে ১২ এপ্রিল। এরপর আইপিএলে গিয়ে সাকিবকে পালন করতে হবে ৫ দিনের কোয়ারেন্টিন। সব মিলিয়ে শুরুর ৪-৫টি ম্যাচ হাতছাড়া হতে পারে সাকিবের।

সাকিব খেলতে না পারলেও টেস্ট সিরিজের পরিকল্পনায় না থাকায় সুযোগ পাচ্ছে মোস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে ভারতে গিয়ে কোয়ারেন্টিন সম্পন্ন করেও শুরু থেকে খেলার সুযোগ পাবেন বাংলাদেশি এই পেসার। আবার শ্রীলঙ্কা সফরে টেস্ট ছাড়া অন্য কোনো ফরম্যাটের খেলা না থাকায় জাতীয় দলের জন্য আইপিএল ছাড়তে হবে না কাটার মাস্টারকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION