মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চট্টগ্রামে হোটেল থেকে নারীর মৃতদেহ উদ্ধার

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকার একটি হোটেল থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হালিশহর থানার এক্সেস রোড এলাকার উড আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন দুজন। ওইদিন বিকেলে পুরুষ লোকটি হোটেল থেকে বের হয়ে যান। রাত ১২টার দিকে হোটেল কর্তৃপক্ষ ৮০২ নম্বর কক্ষে নারীর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, হোটেলে সরবরাহ করা জাতীয় পরিচয়পত্রে দেখা যায় স্বামী পরিচয় দেওয়া ব্যক্তির নাম কামরুল হাসান। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি অন্য কারও জাতীয় পরিচয়পত্র দিয়েছে। অভিযুক্ত যুবককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION