বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
এম.কলিম উল্লাহ, উখিয়া:
উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের পাইন্যাশিয়ায় নামাজরত অবস্থায় জালাল উদ্দিন (৩৮) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪জুন) দুপুর দেড়টার দিকে পাইন্যাশিয় গ্রামে যোহরের নামাযরত অবস্হায় সে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকারী মুসল্লী জালাল উদ্দীন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া ৫ নং ওয়ার্ড়ের মরহুম মাওলানা নুরুল আলমের ৭র্ম সন্তান ও ইউপি সদস্য মকছুদ উল্লাহ মেম্বারের ছোট ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামে মৃত্যুবরণকারী ইসহাক এর জানাজায় শরিক হতে এসে যোহরের নামাযরত অবস্হায় মৃত্যুর কোলে ঢলে পড়লে জালাল উদ্দিনকে কোটবাজার অরিজিন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মরহুম জালাল উদ্দিন তিন সন্তানের জনক বলে জানা যায়।
আজ সন্ধ্যা ৭টায় ইনানী মঈনুল ইসলাম মাদ্রাসার মাঠে জালাল উদ্দিন এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে বড় ভাই ইউপি সদস্য মকসুদ উল্লাহ নিশ্চিত করেন।
ভয়েস/আআ