সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত ম্যাচ পুনরায় মাঠে গড়াবে

খেলাধুলা ডেস্ক:

গেল বছর সেপ্টেম্বরে সুপার ক্লাসিকোতে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে করোনা বিধিনিষেধ ভাঙায় আর্জেন্টিনার চার খেলোয়াড়কে ধরতে মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।ম্যাচ স্থগিত হয়ে যায়। সোমবার ফিফা ম্যাচটা পুনরায় খেলার নির্দেশ দিয়েছে।
কাতার বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে সেদিন খেলা গড়ানোর সাত মিনিট পরই ম্যাচটি বন্ধ হয়ে যায়। পরে আর তা ময়দানেই গড়ায়নি। এখন ম্যাচটি নিয়ে নতুন বার্তা দিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, বিশ্বকাপ বাছাইয়ের সেই ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ আবার মাঠে গড়াবে। তবে নিষেধাজ্ঞার কারণে চার ফুটবলারকে দলে পাবে না আর্জেন্টিনা।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘বিভিন্ন বাস্তবিক বিষয় তদন্তের প্রেক্ষিতে ফিফার শৃঙ্খলা কমিটি মনে করছে ম্যাচটা পুনরায় খেলা উচিত। ম্যাচের তারিখ এবং কোথায় অনুষ্ঠিত হবে তা ঠিক করবে ফিফা। ’ কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী ম্যাচটি আয়োজনের দায়িত্ব হারিয়েছে ব্রাজিল ।

ফিফা জানিয়েছে, দুই চিরপ্রদ্বিন্দ্বীর স্থগিত হওয়া ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ নিয়ে ঘোষণা এখানেই শেষ নয়। দুই দেশের ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে তারা। ব্রাজিলকে ৫ লাখ ৪০ হাজার ডলার এবং আর্জেন্টিনাকে ২ লাখ ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ি লিওনেল স্কালোনির দলের শক্তি ক্ষুণ্ণ হয়েছে। ওই ম্যাচে ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্তিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভানি লো সেলসোকে নিয়ে মূল ঝামেলা বাধে। তারা ব্রাজিলে কোয়ারেন্টিন নিয়ম মানেননি। ফলে তাদের নিষিদ্ধ করেছে ফিফা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION