রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

চট্টগ্রামে করোনায় দুইজনের মৃত্যু

করোনায় মৃত্যু,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

কমতে শুরু করেছে করোনা সংক্রমণ। জানুয়ারিতে শনাক্তের হার ৩৫ শতাংশের ওপরে থাকলেও ফেব্রুয়ারির প্রথম থেকে এ হার নেমে আসে ৬-৭ শতাংশে।সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৬৫ জন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৫ দশমিক ৯৩ শতাংশ। এসময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। এর আগে গত ৮ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ১৩৪ জন মহানগর এলাকার ও ৩১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৬৬৭ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯১ হাজার ৩৮০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ২৮৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION