সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টি-টোয়েন্টিতেও ভারতের দাপট

খেলাধুলা ডেস্ক:

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে নেমেছিল টি-টোয়েন্টির মিশনে। কুড়ি ওভারের সিরিজও জয় দিয়ে শুরু করলো ভারত। বুধবার কলকাতার প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে রোহিত শর্মারা।

রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ঝড়ের আগে বল হাতে আলো ছড়িয়েছেন রবি বিষ্ণুই। তাদের সম্মিলিত পারফরম্যান্সে বৃথা গেছে নিকোলাস পুরানের ৬১ রানের ইনিংস। এই উইকেটকিপার ব্যাটারের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে রোহিত ও সূর্যকুমারের ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ৭ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০তে এগিয়ে গেছে স্বাগতিকরা।

ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি ক্যারিবিয়ানরা। মাত্র ৪ রান করে ফেরেন ব্রেন্ডন কিং। ওই চাপ তারা কাটিয়ে ওঠে পুরান ও কাইল মায়ার্সের ব্যাটে। পুরান ৪৩ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় খেলেন ৬১ রানের ইনিংস। অন্যদিকে মায়ার্স ২৪ বলে ৭ বাউন্ডারিতে করেন ৩১ রান। শেষ দিকে কাইরন পোলার্ড ১৯ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৪ রানে অপরাজিত থাকলে লড়াই করার মতো স্কোর পায় সফরকারীরা।

দুর্দান্ত বোলিং করেছেন বিষ্ণুই। ম্যাচসেরার পুরস্কার জেতা এই স্পিনার ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। তার মতো ২ উইকেট শিকার হার্শাল প্যাটেলের।

১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে রোহিত ঝড়ে পথটা সহজ হয়ে যায় ভারতের। এই ওপেনার ১৯ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেন ৪০ রানের ঝড়ো ইনিংস। আরেক ওপেনার ইশান কিশান স্লো ব্যাটিং করেছেন। ৪২ বলে তার ব্যাট থেকে আসে ৩৫ রান। বিরাট কোহলি বেশিদূর যেতে পারেননি, ১৩ বলে থামেন ১৭ রানে। হাসেনি ঋষভ পান্তের (৮) ব্যাটও।

তবে সূর্যকুমার ও ভেঙ্কটেশ আইয়ারের দাপুটে ব্যাটিংয়ে বেগ পেতে হয়নি। সূর্যকুমার ১৮ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৩৪ রানে। আর ভেঙ্কটেশ ১৩ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ২৪ রানে।

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার রোস্টন চেস। এই স্পিনার ৪ ওভারে ১৪ রানে নেন ২ উইকেট। আর একটি করে উইকেট শিকার শেলডন কট্রেল ও ফ্যাবিয়ান অ্যালেনের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION