সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নাপোলির বিপক্ষে হার এড়িয়েছে বার্সেলোনা

খেলাধুলা ডেস্ক:

ফেরান তোরেসের পেনাল্টিতে ইউরোপা লিগের শেষ বত্রিশের প্রথম লেগে নাপোলির বিপক্ষে হার এড়িয়েছে বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে ১-১ গোলে ড্র করেছে জাভির দল।প্রায় ১৮ বছর পর ইউরোপা লিগে প্রথম ম্যাচ খেলল বার্সা। তবে স্প্যানিশ জায়ান্টদের প্রথমার্ধেই চমকে দেয় নাপোলি। ২৯তম মিনিটে ডি-বক্সে নেওয়া পিওতর জিয়েলিনস্কির শট হাতে রুখে দিয়েছিলেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। তবে ফিরতি শটে বল জালে পাঠান পোলিশ মিডফিল্ডার।

বিরতির পর সমতায় ফেরে বার্সা। আডামা ত্রাওয়ের ক্রস হুয়ান জেসুসের হাতে লাগলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। ৫৯তম মিনিটে স্পট-কিকে নাপোলি গোলরক্ষক আলেক্স মেরেটকে বোকা বানান তোরেস।

এই গোলে যেন এক অস্বস্তি থেকেই বাঁচলেন ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার। ম্যাচ গোলশূন্য থাকাকালীন এক বড় সুযোগ হাতছাড়া করেছিলেন তোরেস। বক্সের ভেতর থেকে তার নেওয়া শট চলে যায় গোলপোস্টের বাইরে।

বার্সাকে জেতানোর মতো সুযোগও পেয়েছিলেন স্প্যানিশ তারকা। কিন্তু আবারও তার শট চলে যায় বারের ওপর দিয়ে। সাবেক আর্সেনাল স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অউবামেয়াং ছিলেন নিজের ছায়া হয়ে। প্রথমবারের মতো বার্সার শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় ইউরোপা লিগে ঠাঁই হয়েছে জাভির শিষ্যদের। তবে ম্যাচটিতে নাপোলির চেয়ে বল দখল ও শটে এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সাকে। দু’দল ফিরতি লেগ খেলবে ২৪ ফেব্রুয়ারি, ইতালিতে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION