সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টি-টোয়েন্টি সিরিজও ভারতে

খেলাধুলা ডেস্ক:

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিক ভারত। টি-টোয়েন্টি সিরিজেও একই পথে হাঁটছে দেশটি। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ পকেটে পুরেছে স্বাগতিকরা।

শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের দেওয়া ১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ লড়াই করেও ৮ রানে হার মানতে হয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে।

১৮৭ রানের কঠিন টার্গেটের শুরুতেই ওপেনার কাইল মায়ার্সকে হারায় সফরকারীরা। এরপর দলীয় ৫৯ রানে ফিরে যান আরেক ওপেনার ব্র্যান্ডন কিং (২২)। তৃতীয় উইকেটে নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়াল মিলে ১০০ রানের জুটি গড়েন। তাতেই জয়ের পথ অনেকটা তৈরি করে ফেলেছিল ক্যারিবীয়রা। কিন্তু জয় থেকে ২৮ রান দূরে থাকতে অধিনায়ক পুরান সাজঘরে ফিরে গেলে ছন্দপতন ঘটে।

শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ২৫ রান। কিন্তু রোভম্যান পাওয়াল ম্যাচটি বের করতে পারেননি। ৩৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৮ রান করা পাওয়ালের ইনিংসটি বৃথাই যায় বলতে গেলে। পুরান ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলে আউট হন। শেষ পর্যন্ত ক্যারিবীয়রা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করতে পারে ১৭৮ রান।

ভারতের বোলাদের মধ্যে ভুবেনশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণু একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা বিরাট কোহলি ও ঋষভ পন্তের জোড়া হাফ সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে ভারত। কোহলি ৪১ বলে ৫২ এবং ঋষভ ২৮ বলে ৫২ রান করেন।ক্যারিবীয় বোলারদের মধ্যে রোস্টন চেজ একাই নেন তিনটি উইকেট।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION