সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ঢাকায় আসছে আর্জেন্টিনা!

খেলাধুলা ডেস্ক:

মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন আর্জেন্টিনাসহ ১২টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে। ৫ থেকে ১৮ মার্চ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ যে দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে তাদের মধ্যে আছে ইংল্যান্ড, পোল্যান্ড ও দক্ষিণ কোরিয়াও।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান জাগো নিউজকে বলেছেন,‘আমরা নেপাল, শ্রীলংকা, ইরান, কোরিয়া, কেনিয়া, পোল্যান্ড, আর্জেন্টিনা, মালয়েশিয়া, ইংল্যান্ড, ইরাক ও মিশরকে আমন্ত্রণ জানিয়েছি। বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে।’

এর বাইরেও জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু করোনার কারণে জাপান আসবে না বলে জানিয়ে দিয়েছে। থাইল্যান্ডও তাই। মালয়েশিয়া দল তাদের সরকারের অনুমতি পায়নি।

আর্জেন্টিনা খেলবে বলে মৌখিকভাবে সম্মতি জানালেও তাদের কিছু সমস্যা আছে। অনেক দূরের দেশ, বিশাল একটা খরচ আছে। তারা এখনো স্পন্সর ফাইনাল করতে পারেনি।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট উপলক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

উল্লেখ্য যে, গত বছর মার্চে প্রথম বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিয়েছিল পাঁচ দেশ- বাংলাদেশ, কেনিয়া, পোল্যান্ড, শ্রীলংকা ও নেপাল। বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে কেনিয়াকে হারিয়ে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION