বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সাম্প্রদায়িক শক্তির ওপর ভর করে বিএনপি ষড়যন্ত্র করছে-কাদের

ওবায়দুল কাদের (ফাইল ফটো)

ভয়েস নিউজ ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাম্প্রদায়িক শক্তির ওপর ভর করে বিএনপি ষড়যন্ত্র করছে। বিএনপির ধমকে ভয় পাবেন না। তাদের লাফালাফি বেশি দিন থাকবে না। নির্বাচন যতই সামনে আসছে বিএনপি ততই হাঁকডাক করে যাচ্ছে। তারা আগুনের রাজনীতি করতে যাচ্ছে। জ্বালাও পোড়াও তাদের মূল রাজনীতি। সব ছেড়ে শান্তির ভাষায় কথা বলুন, অশান্তির কথা ছাড়ুন।’

রবিবার দুপুরে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর দেখানো পথে জননেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরি করে দিয়েছেন। একদিকে উন্নয়নের জয়গান, অন্যদিকে শুরু হয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্র। সাম্প্রদায়িক শক্তির ওপর ভর করে বিএনপি ষড়যন্ত্র করছে।

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সদস্য বেগম আকতার জাহান এবং প্রফেসর মেরিনা জাহান এমপি।

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক, নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল এবং (নাটোর-নওগাঁ) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদসহ স্থানীয় নেতারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION