রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মেসিকেও ছাড়ালেন রাফিনিয়া, সামনে শুধু রোনালদো আফগানিস্তানের বিপক্ষেও কেন দলে নেই মুশফিক-অমিত? যারা ২০২৭ সালের হজে যেতে পারবেন না একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন

পোষা বিড়ালের মৃত্যু, লাইভে এসে কাঁদলেন পূজা

বিনোদন ডেস্ক:

পোষা বেড়াল অরিওর মর্মান্তিক মৃত্যুতে ফেসবুক লাইভে এসে কেঁদে ফেললেন ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরী।রবিবার সন্ধ্যায় পূজার পোষা বেড়াল অরিও ৯ তলার বারান্দা থেকে পড়ে মারা যায়। প্রায় চার বছর পূজার পরিবারের সদস্য হিসেবে ছিল অরিও।

ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে দুঃসংবাদটি ভাগাভাগি করতে গিয়ে কেঁদে ফেলেন পূজা।

লাইভে কাঁদতে কাঁদতে পূজা বলেন, ‘আপনারা জানেন যে অরিও আমার খুব প্রিয় ছিল। প্রায় চার বছর ধরে ওকে আমি পালছি। অরিও ইজ নো মোর। আমি ভাবতেও পারিনি যে সে এত তাড়াতাড়ি মারা যাবে।’

পূজার ধারণা, বারান্দা থেকে পা পিছলে নিচে পড়ে গিয়েছিল অরিও। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন পূজা। সে সময় পাশে তার ভাবি ও মা দুজনকেই কাঁদতে দেখা যাচ্ছিল।

পূজার ভাষ্য, ‌‌‘চার বছর ধরে আমরা একসঙ্গে আছি। আজকে সকালেও তাকে আমি গোসল করিয়েছি। কিন্তু কী হলো জানি না। আমার বাবার রুমের পাশের বারান্দা থেকে পড়ে গেছে বা লাফ দিয়েছে। লাফ দেওয়ার কথা নয়, সে নিয়মিতই ওদিক দিয়ে ঘুরে এসে আমার কাছে বসে, কথা বলে। কিন্তু আর ফিরে এলো না।’সঙ্গে সঙ্গে পূজারা নিচে নেমে যায়। গিয়ে ক্ষতবিক্ষত বেড়ালটিকে নিয়ে বাসায় আসেন। জানান, প্রিয় প্রাণীটিকে সমাহিত করবেন দ্রুত।

এইচএসসি পরীক্ষায় পাস করার পর আইন বিষয়ে ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন পূজা। পাশাপাশি সিনেমার কাজও চালিয়ে যাচ্ছেন। মুক্তির অপেক্ষায় আছে তার ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’ ছবিগুলো। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ শিরোনামে আরও একটি ছবির।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION