সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ওয়ালটন রাখাইন ক্রীড়া উৎসবে কাঙ্খিত ফাইনালে বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্স

এম.এ আজিজ রাসেল:
ওয়ালটন রাখাইন ক্রীড়া উৎসবে দ্বিতীয় দল হিসেবে কাঙ্খিত ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্স। সোমবার (২১ ফেব্রুয়ারী) সকালে বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে পশ্চিম বড় বাজার রাখাইন টাইগার্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে স্বাগতিকেরা। শিরোপা লড়াইয়ে স্বাগতিক দল লড়বে মহেশখালী বড় রাখাইন পাড়া ক্রিকেট একাদশের সাথে।

ট্রসে জিতে ব্যাট করতে নেমে ১২৪ রানের টার্গেট দেয় পশ্চিম বড় বাজার রাখাইন টাইগার্স। দলের পক্ষে মং ক্য হ্লা ৪২, চ প্রু ১৮, ক্য নাই ১৯, ও আউ ১৭ রান করে। বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্সের আবুরি ২টি, ওয়ান জ্য ২টি, উলামং ও সেন হেন ১টি করে উইকেট লুফে নেয়।

১২৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। দলের পক্ষে ছেন হেন ৪৬, মং মো ৩৯ ও জ জ ১৯ রান করে। পশ্চিম বড় বাজার টাইগার্সের হিন থেন ১টি, চচিলা ১টি ও মংছেন নাই ১টি উইকেট লাভ করেন।

ম্যাচ সেরা হয় বিজয়ী দলের ছেন হেন। তাঁকে ম্যাচ সেরার ক্রেস্ট তুলে দেন রাখাইন ক্রীড়া উৎসবের চেয়ারম্যান সাংবাদিক এম.এ আজিজ রাসেল, রাখাইন ক্রীড়া সংস্থার সভাপতি মং ছেন য়াইন ও সাধারণ সম্পাদক জ জ রাখাইন। ম্যাচ পরিচালনা করেন এম. নুরুল আলম ও নাই নাই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION