বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, খালেদা জিয়া প্রমাণ করেছেন যে, তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেন না। তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করেন। এই কারণেই তিনি প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দিয়েছেন।’ তিনি বলেন, ‘‘আপনারা (সরকার) তো ছাড়তে পারলেন না। ২০১৪ সালে আপনারা তো বলেছিলেন, ‘দরকার হয় আরেকটা নির্বাচন দেবো।’ কই আপনারা তো ক্ষমতার লোভ সামলাতে পারেননি।’’
বুধবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহম্মদ আকরম খাঁ হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আয়োজক কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ অন্য নেতাকর্মীরা।
ভয়েস/ জেইউ।