রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মেসিকেও ছাড়ালেন রাফিনিয়া, সামনে শুধু রোনালদো আফগানিস্তানের বিপক্ষেও কেন দলে নেই মুশফিক-অমিত? যারা ২০২৭ সালের হজে যেতে পারবেন না একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন

‘রণবীরকে প্রথম দেখেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম’

বিনোদন ডেস্ক:

প্রেম ও বিয়ে নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট। তবে শুরুর দিকে সম্পর্কের ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করতেন না তারা।কিন্তু আস্তে আস্তে বিষয়টি নিয়ে তাদের কথা বলতে দেখা যাচ্ছে।
রণবীরের সঙ্গে প্রেম প্রসঙ্গে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন আলিয়া ভাট। সেখানে তিনি জানান, শৈশবেই প্রথম দেখাতে রণবীরকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া!

ইন্ডিয়ান টুডেকে আলিয়া বলেন, ‘যখন আমি তাকে (রণবীর) পর্দায় প্রথমবার দেখেছিলাম, তখনই আমি ঠিক করি ওকেই বিয়ে করব। সেসময় আমি একটা মিষ্টি বাচ্চা মেয়ে ছিলাম। কিন্তু এটা একদম সত্যি কথা। ’

অভিনেত্রীর কথা মতে, ২০০৭ সালে রণবীরকে ‘সাওয়ারিয়া’ সিনেমায় দেখেই সবে কৈশোরে পা দেওয়া আলিয়া ঠিক করে ফেলেছিলেন তিনি তাকেই বিয়ে করবেন!

এদিকে এর আগে আলিয়া জানিয়েছিলেন, প্রেমের বিষয়ে লুকানোর কিছু নেই। তিনি একটি সম্পর্কে রয়েছেন এবং রণবীরের সঙ্গে খুব ভালো আছেন। অভিনেতাকে খুব ভালোবাসেন তিনি।

অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন রণবীর-আলিয়া। এই সিনেমার মাধ্যমেই তাদের প্রেমের শুরু! চলতি বছর ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে। এর আগে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। বর্তমানে এই সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION