সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

২৬ মার্চ আইপিএল শুরু

খেলাধুলা ডেস্ক:

আইপিএল শুরু হতে যাচ্ছে আগামী ২৬ মার্চ। বৃহস্পতিবার টুর্নামেন্টের সূচিও চূড়ান্ত করে ফেলেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। তবে পূর্ণাঙ্গ সূচি জানানো হয়নি এখনও। ফাইনাল হবে ২৯ মে।

আগেই একটা আভাস ছিল যে, এবারের আসরটি অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রে। ৫৫টি ম্যাচ হবে মুম্বাইয়ে আর ১৫টি হবে পুনেতে। লিগ পর্বের জন্য নির্ধারিত হয়েছে চারটি স্টেডিয়াম- ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম, ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমি ও মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম।

আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেছেন টুর্নামেন্ট একেবারে খালি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে না, ‘আইপিএল শুরু হবে আগামী ২৬ মার্চ। পূর্ণাঙ্গ সূচি শিগগিরই দেওয়া হবে। দর্শক অবশ্যই থাকবে তবে মহারাষ্ট্র সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুসারে। সেটা ২৫ নাকি ৫০ শতাংশ সরকারের অনুমোদনের পরেই জানা যাবে।’

ক্রিকইনফো জানিয়েছে, হয়তো মার্চের প্রথম সপ্তাহেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হবে। এবারের টুর্নামেন্টটি হবে দশ দলের। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি হচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION