সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ব্রাজিলের কোচ কাতার বিশ্বকাপের পরেই বিদায়

খেলাধুলা ডেস্ক:

চল্লিশের দশকের পর ব্রাজিলকে সবচেয়ে বেশি কোচিং করানোর গৌরবটা তিতের। সেই কোচই জানিয়ে দিলেন, আগামী কাতার বিশ্বকাপের পর আর কোচ থাকছেন না নেইমারদের।ব্রাজিলিয়ান স্পোর্টসটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিতে বলেছেন, ‘আগামী বিশ্বকাপ পর্যন্তই থাকছি।’

তিতের পুরো নাম আদেনর লিওনার্দো বাচ্চি। ব্রাজিলকে কোচিং করাচ্ছেন সেই ২০১৬ সালের জুন থেকে। ২০১৮ বিশ্বকাপে ব্যর্থ হলেও এবারে অবশ্যই চাইবেন, ব্রাজিলের হেক্সা পূরণের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে। কারণ, ২০১৮ বিশ্বকাপে ফেভারিট হিসেবে অংশ নিয়েও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় তার দল। তখন প্রাণভোমরা নেইমার ইনজুরিতে ছিলেন। একই পরিস্থিতি এবারও!

তবে এত কিছুর মাঝে তিতে মনোযোগ ধরে রেখেছেন নিজের কাজের দিকেই, ‘আমি খুব ভীষণভাবে নিজের কাজের দিকে মনোযোগী। ভালো করেই জানি ফুটবলটা চক্র মেনে চলে। এই পদে আসতে পারা আমার জন্য অনন্য এক সুযোগ। যে পর্যায়ে নাকি অন্যান্য পেশাদাররাও নিজেদের সর্বোচ্চ সাফল্যটা পেয়ে যাচ্ছেন।’

মূলত সাউ পাউলোর ক্লাব করিন্থিয়ান্সে সাফল্য প্রাপ্তির পরই জাতীয় দলের দায়িত্ব তুলে নেন তিতে। যে ক্লাবটির হয়ে ২০১২ সালে জিতেছেন ক্লাব বিশ্বকাপের শিরোপা। ২০১১ ও ২০১৫ সালে জেতেন ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপও।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION