সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজারে শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট শুরু

এম.এ আজিজ রাসেল:
কক্সবাজারে শুরু হয়েছে শেখ রাসেল অনুর্ধ-১৫ বালক-বালিকা বীচ ফুটবল টুর্নামেন্ট। রোববার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় সৈকতের সীগাল পয়েন্টে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়াবান্ধব। তাই দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন তিনি। তাঁর আন্তরিকতায় দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে পর্যটন শহরে ক্রিকেট, হকি ও ফুটবল স্টেডিয়াম নির্মাণে কক্সবাজার শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রতি উপজেলায় নির্মাণ করা হচ্ছে মিনি স্টেডিয়াম। শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে দেশে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হচ্ছে। তাই এই উদ্যোগ অব্যাহত থাকবে।

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশেক উল্লাহ রফিক এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।

এতে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক কে এম আলী রেজা।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেখা রানী বালু, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির।

টুর্নামেন্ট ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের বালক-বালিকা অনুর্ধ-১৫ এর ১৬টি দল অংশ নেয়। আগামী ০১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শেষ হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION