সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

শেখ রাসেল বীচ ফুটবলে বালকে সিলেট ও বালিকায় ময়মনসিংহ চ্যাম্পিয়ন

এম.এ আজিজ রাসেল:
কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচরে পর্দা নামলো শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্টে। বালক বিভাগে খুলনাকে ৩-১ কে গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিলেট।
বালিকায় ট্রাইবেকারে ৩-২ গোলে বরিশাল বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ বিভাগ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তর আয়োজিত তিন দিনব্যাপী বীচ ফুটবলের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

১ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২ টায় সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে অনুষ্ঠিত বিচ ফুটবলের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেখা রানী বালো, ক্রীড়া পরিদপ্তর এর পরিচালক কে এম আলী রেজা, কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক হারুনুর রশিদ, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিল্কী।

পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফিসহ অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION