মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চট্টগ্রামে বেড়েছে শনাক্তের সংখ্যা

করোনা ভাইরাস। ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রামে ১৩টি ল্যাবে এক হাজার ৮২৩টি নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া যায়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১৫ দিন করোনায় মৃত্যুহীন সময় পার করলো চট্টগ্রাম।

এর আগের দিন বুধবার (২ মার্চ) এক হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৫৯ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, বৃহস্পতিবার চট্টগ্রামে শনাক্তের ৩৫ জনের মধ্যে ২৪ জন নগরীর এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। ১৫টি উপজেলার মধ্যে বাঁশখালী, চন্দনাইশ ও সন্দ্বীপে একজন করে এবং রাউজানে দুই জন, হাটহাজারী ও বোয়ালখালীতে তিন জন করে ব্যক্তির করোনা শনাক্ত হয়।

উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ২৬ হাজার ৫১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীতে ৯২ হাজার ছয় জন ও জেলার ১৫টি উপজেলায় ৩৪ হাজার ৫০৪ জনের মধ্যে এ ভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে এক হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নগরীতে ৭৩৪ জন ও জেলায় ৬২৮ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION