সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বিরতি চান সাকিব

খেলাধুলা ডেস্ক:

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে একদমই পারফরম্যান্স করতে পারেননি সাকিব। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৬০ রান ও ৫ উইকেট নিয়েছেন তিনি। কুড়ি ওভারের ক্রিকেটে অবস্থাতো আরও খারাপ। দুই ম্যাচে ১৪ রানের পাশাপাশি নিয়েছেন দুটি উইকেট। এমন অবস্থায় ক্রিকেট থেকে বিরতি নিতে চাইছেন এই বাঁহাতি অলরাউন্ডার। কারণ হিসেবে জানিয়েছেন, এমন পারফরম্যান্স করে আন্তর্জাতিক ক্রিকেট খেললে দেশের সঙ্গে গাদ্দারি করা হবে!

এই মুহূর্তে শারীরিক ও মানসিক ভাবে ভালো অবস্থানে নেই, ভালো অবস্থানে পৌঁছেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান বাঁহাতি এই অলরাউন্ডার। রবিবার রাতে দুবাইয়ের বিমানে উড়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব, ‘আমার বর্তমান পরিস্থিতি এরকম। যদি এই পরিস্থিতিতে খেলতে যাই সতীর্থ ও দেশের সঙ্গে চিট করার মতো বিষয় হবে। যেই জিনিসটা অবশ্যই আমি চাই না। আমি চাই যে, যখন আমি খেলবো, মানুষ যেভাবে প্রত্যাশা করে, আমার নিজের প্রতি নিজের যে প্রত্যাশা, দল আমাকে যেভাবে চিন্তা করে সেভাবে যেন পারফর্ম করতে পারি সেই অবস্থায় গিয়ে।’

দক্ষিণ আফ্রিকায় যাবেন না বলে মনস্থির করলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। আলোচনার মাধ্যমে সাকিব এই বিষয়ে সিদ্ধান্ত নিতে চান, ‘আমার মানসিক ও শারীরিক অবস্থা যেভাবে দেখছি, আমার কিছু সময় দরকার বলে মনে করি। সেটা এমন হতে পারে ওয়ানডে সিরিজটা বিরতি নিয়ে যদি টেস্ট সিরিজটা খেলতে পারি, তাহলে ভালো মানসিক ও শারীরিক কন্ডিশনে থাকতে পারব। এগুলো আসলে সবকিছুর আলোচনার ওপর নির্ভর করবে কি করলে ভালো হয়।’

সাকিব অবশ্য বলেছেন বিরতি নিয়ে ফিরেও যে পারফরম্যান্স হবে এমন কোন গ্যারান্টি নেই, ‘হ্যাঁ কোনো গ্যারান্টি নেই যে, যখন খেলতে নামবো তখন পারফর্ম করতে পারবো ভালো পরিস্থিতিতে থাকলেও। অন্তত আমি জানতে পারবো যে, আমি আমার সেরা সময়ে আছি দেশের হয়ে পারফর্ম করতে। কিন্তু আমি যদি জানিই যে, আমার কোনো সম্ভাবনা নেই সেখানে সময় নষ্ট করা, অন্য একটা জায়গা নষ্ট করা এবং দেশের ক্রিকেটের সঙ্গে গাদ্দারি করার মতো বিষয় বলে মনে করি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION