বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলা আওয়ামীলীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১১টারদিকে কক্সবাজার মোটেল উপুলের জারা কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক মো:মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো: নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর, জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, এসএম মুকুল, পৌরসভার প্যানেল চেয়ারম্যান ও সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান, কাউন্সিলর মন্জুর আলম।
সংবাদ সম্মেলনে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা এবং তাঁরই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ দেশ পেয়েছে এদেশের মানুষ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্যগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর ফল স্বরুপ জননেত্রী শেখ হাসিনার প্রতি ব্যাপক আস্থা ও সমর্থন জানিয়ে এদেশের মানুষ তাঁকে ৪র্থ বারের মত সরকার গঠনের সুযোগ দিয়েছে।
এতে আরও বলা হয় দেশে করোনা ভাইরাসের বিধি-নিষেধ শীতিল হওয়ার পর তিনি সাংগঠনিক কার্যক্রমে আরো বেশি গতিশীলতা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে নতুনভাবে গুছানোর জন্য দেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি সভা করার নির্দেশ প্রদান করেছেন।
এরই ধারাবাহিকতায় আগামীকাল ৯ মার্চ বুধবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে জারা কনভেনশন সেন্টারে সকাল ৯টা থেকে তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৩ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
উক্ত তৃণমূল প্রতিনিধি সভায় বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, ধর্ম-বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি,দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম সহ কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ, দলীয় প্রতীকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, উপজেলা কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ, দলীয় প্রতীকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/পৌরসভার মেয়র/জেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জেলা পর্যায়ের সহযোগী সংগঠনের ২০জন করে প্রতিনিধি, হুইপ উপস্থিত থাকার কথা রয়েছে।
ভয়েস/আআ