EDITOR
- ৮ মার্চ, ২০২২ /

আমিনুল হক, মহেশখালী:
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রিয়ান শিকদার এর শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ নব নির্বাচিত চেয়ারম্যান রিয়ান শিকদারকে শপথ বাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তি রায়, মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা ও চেয়ারম্যান রিয়ান শিকদার এর বড় ভাই বিশিষ্ট রাজনীতিবিদ সিরাজুল মোস্তফা সিকদার কোম্পানি বাশি। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও সাধারণ আসনের মেম্বারগণ।
এসময় জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় এলাকার অবকাঠামো উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে কাজ করতে হবে। এছাড়াও এলাকায় শান্তি শৃংখলা রক্ষা, গ্রাম আদালত পরিচালনা সহ সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আন্তরিক ভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য যে, গত ৭ ফেব্রুয়ারি ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি একটি মহেশখালীর ইতিহাসে স্মরণাতীতকালের সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে তরুণ প্রজন্মের আইকন সেতু বন্ধু রিয়ান শিকদার ৩ হাজার ৯ শত ৪১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়। রিয়ান শিকদার ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ শামসুল ইসলাম সিকদার এর সুযোগ্য সন্তান। শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত চেয়ারম্যান রিয়ান শিকদার মহেশখালীর ইতিহাসে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের স্মরণাতীতকালের সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ায় জেলা ও উপজেলা প্রশাসন, জেলা ও মহেশখালী পুলিশ প্রশাসন, জেলা ও মহেশখালী নির্বাচন কর্মকর্তা সহ নির্বাচনী দায়িত্ব নিয়োজিত সরকারি -বেসরকারি সকল কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ভয়েস/আআ