সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সাকিব ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রামে

খেলাধুলা ডেস্ক:

বিসিবির কাছে বিশ্রাম চেয়েছিলেন সাকিব আল হাসান। সেই আবেদন তার মঞ্জুর করেছে ক্রিকেট বোর্ড। ৩০ এপ্রিল পর্যন্ত তাকে সবধরনের ক্রিকেট থেকে তাকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৯ মার্চ) বিকেলে এই তথ্য জানিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস বলেছেন, “দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আজ সাকিবের সঙ্গে কথা হয়েছে। তাকে কল করেছিলাম। জানতে চেয়েছি, তোমার পরিকল্পনা বলো।’ সাকিব বলেছে, ‘‘আমি এখনো মনে করি, মানসিক এবং শারীরিকভাবে আনফিট। এজন্য দক্ষিণ আফ্রিকা সফর স্কিপ করতে চাচ্ছি।’’ যেহেতু সাকিব এখন খেলতে চাইছে না আমরা তাকে বিরতি দিচ্ছি। ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিরতি দেওয়া হয়েছে সবধরনের ক্রিকেট থেকে।’

রোববার (৬ মার্চ) রাতে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাকিব বলেছেন, ‘মানসিক ও শারীরিক যে অবস্থায় আছি আমার কাছে মনে হয় না আন্তর্জাতিক ক্রিকেট খেলা খুব একটা সম্ভব। এই কারণে আমার মনে হয়, যদি আমি একটা বিরতি পাই, আমি যদি ওই আগ্রহটা ফিরে পাই তাহলে আমার খেলাটা সহজ হবে।’

প্রসঙ্গত, ১২ মার্চ ২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION