রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে পাওয়া সহায়তার টাকা মসজিদে প্রদান

প্রেস বিজ্ঞপ্তি:
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন সহায়তা হিসেবে পাওয়া পঞ্চাশ হাজার টাকা মসজিদ পুণঃ নির্মাণ কাজে অনুদান দিয়েছেন দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক এডভোকেট মোঃ আয়ুবুল ইসলাম।

মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় গঠিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ৫০ হাজার টাকা পেয়েছিলেন তিনি। করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ সময় ধরে চিকিৎসাধীন থাকায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সুপারিশে এ অনুদান পেয়েছিলেন।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় উখিয়ার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মৌলভী মুসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাস্টার মোখতার আহমদ এ টাকা গ্রহণ করেন। এসময় মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রীর নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করেন।

কক্সবাজার প্রেসক্লাবে অর্থ হস্তান্তরের সময় কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সাংবাদিক আহসান সুমন, কামরুল ইসলাম মিন্টু, আবদুল আলীম নোবেল উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION