সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ড্র করেও শেষ আটে ম্যানসিটি

ভয়েস নিউজ ডেস্ক:

আগের লেগে স্পোর্তিং সিপিকে উড়িয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু ফিরতি লেগে নিজেদের ঘরের মাঠে ড্র করল পেপ গার্দিওলার দল। তাতে অবশ্য তাদের খুব একটা অসুবিধা হচ্ছে না। কারণ বড় ব্যবধান নিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে তাদের।
বুধবার রাতে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে দুই দল। প্রথম লেগে সিটি জিতেছিল ৫-০ গোলের ব্যবধানে। ফলে দুই লেগ মিলিয়ে ওই ব্যবধান নিয়েই শেষ আটে উঠেছে তারা। এই নিয়ে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে টানা পাঁচ মৌসুম চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ম্যানচেস্টার সিটি।

প্রথম লেগে প্রথম লেগে স্পোর্তিংয়ের মাঠে এক প্রকার গোল উৎসব করেছিল ম্যানচেস্টার সিটি। তবে ফিরতি লেগে ঘরের মাঠে জালের দেখাই পেল না স্বাগতিকরা।

প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ বানিয়েছিল সিটি কিন্তু ফিনিশিংয়ের দেখা মেলেনি। স্পোর্তিংও নিতে পারেনি একটা শটও। দ্বিতীয়ার্ধের শুরুরেই গ্যাব্রিয়েল জেসুস বল জালে জড়িয়েছিল কিন্তু ভিএআর চেকে অফসাইডের পতাকা তুলেন রেফারি, হয়নি গোল। বাকি সময়ে দুই দলই পারেনি দূর্ভেদ্য জালের দেখা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION