সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

দক্ষিন আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন তামিমরা

খেলাধুলা ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঘণ্টাখানেক পর বাংলাদেশ ছাড়ছে জাতীয় ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে দুই দল। বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিনটি আলাদা দলে ভাগ হয়ে শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তামিম-মুশফিকরা আফ্রিকায় পাড়ি জমাবেন।

ঢাকা থেকে প্রথম গ্রুপ শুক্রবার সকাল পৌনে ১১টায় দক্ষিণ আফ্রিকায় উড়াল দিবে। দ্বিতীয় গ্রুপের ফ্লাইট সকাল ১১টায়। তৃতীয় ও শেষ গ্রুপ শনিবার কাতার এয়ারওয়েজে রওনা হবেন সকাল পৌনে ১১টায়।

আগামী ১৫ মার্চ জোহানেসবার্গে আন্তঃদলীয় একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর স্বাগতিকদের বিপক্ষে ১৮, ২০ ও ২৩ মার্চ আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত তিনটি ওয়ানডে খেলবে তারা।

একদিনের সিরিজ শেষে টেস্টের প্রস্তুতি নিতে ২৬-২৭ মার্চ দুই দিনের আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি ম্যাচ খেলবে তারা প্রোটিয়াদের সঙ্গে। ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল ডারবানে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট পোর্ট এলিজাবেথে ৮-১২ এপ্রিল।

দক্ষিণ আফ্রিকায় কোনো ম্যাচ না জেতা বাংলাদেশ এবার উচ্চাশা নিয়ে মাঠে নামবে। নিউ জিল্যান্ডে সাম্প্রতিক সাফল্য তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, ‘আমরা ওয়ানডে ক্রিকেটে এমন একটা অবস্থানে আছি, জেতা ছাড়া অন্য কিছু বলাটা উচিত হবে না আসলে। অবশ্যই জয়ের লক্ষ্য নিয়েই দক্ষিণ আফ্রিকা যাব। সঙ্গে এটাও সত্যি যে, এটা কঠিন। ওখানে আমাদের রেকর্ড ওতটা ভালো না। রেকর্ড জিনিসটাই এমন যে যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে।’

জয়ের জন্য সর্বোচ্চটা নিংড়ে দিবে দল, বললেন তামিম, ‘আমরা সবাই জানি এটা চ্যালেঞ্জিং। ওদের কন্ডিশনে ওরা খুবই ভালো দল। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমি বলে যাব, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, যেটা হয়তোবা আজ থেকে ১০ বছর আগে বলতাম। আমি এখন বলব, আমরা অবশ্যই জিততে চাই। এর জন্য যা যা করার দরকার তা করব। তারপর যদি ফল আমাদের পক্ষে আসে তাহলে খুব ভালো। যদি না আসে আমরা আবারো কঠিন পরিশ্রম করব।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION