বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলে ফখরুল কৌতুক অভিনেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে-তথ্যমন্ত্রী

ভয়েস প্রতিবেদক, রামু:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানের মতো খলনায়ক কে নায়ক বানানোর অপচেষ্টা করছে বিএনপি। আর খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কৌতুক অভিনেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
বঙ্গবন্ধু না হলে স্বাধীনতা পেতাম না, ভাষার অধিকার তথা মাকে মা বলার অধিকার পেতাম না। বঙ্গবন্ধু প্রথম বাঙ্গালী জাতিরাষ্ট্রের জন্ম দিয়েছে।
তিনি শনিবার রাতে কক্সবাজারের রামুতে আয়োজিত সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু উৎসবের ২য় দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরীী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুমু সরওয়ার কমল এমপি,জাফর আলম এমপি কানাডা আওয়ামীলীগের সভাপতি সরওয়ার হাসান। সভায়  জেলা ও স্থানীয় আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় মন্ত্রী বলেন, শেখহাসিনার নেতৃত্বে বাংলাদেশে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মান আজ দূর্দান্ত গতিতে এগিয়ে চলছে। গ্রাম আর শহরের পার্থক্য নেই আজ। আজ ৪০ হাজার কোটি টাকা খরচ করে বিনামূল্যে টিকা দেয়ার ব্যবস্থা করেছে শেখ হাসিনার সরকার।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION