বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইতিহাস গড়ে মেয়েদের জয়

খেলাধুলা ডেস্ক:

ঠিক ২৩ বছর আগে ৫০ ওভারের প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছিল ছেলেরা। উদ্বোধনী আসরে স্কটল্যান্ডের পর দ্বিতীয় জয়টা ছিল ঐতিহাসিক। আমিনুল ইসলামরা হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে। মেয়েরাও নিজেদের প্রথম বিশ্বকাপে ইতিহাস রচনা করলো একই প্রতিপক্ষকে হারিয়ে। তাও আবার প্রথম জয়ে। পাকিস্তানকে ৯ রানে হারানোর পর তাই ভাষা হারিয়ে ফেলেছেন অধিনায়ক নিগার সুলতানা।

বিশ্বকাপের প্রথম ম্যাচ জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক নিজেদের প্রতিক্রিয়া জানালেন এভাবেই, ‘জয়ের অনুভূতি বোঝাতে পারবো না। বিশ্বকাপে এটাই আমাদের প্রথম জয়। আজ আমরা ইতিহাস তৈরি করলাম।’

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অতীত পরিসংখ্যান খুবই ভালো। চেনা প্রতিপক্ষ বলে ম্যাচের আগেই আত্মবিশ্বাসী ছিলেন অধিনায়ক, ‘আমরা পাকিস্তানকে খুব ভালো করে চিনি। অনেকবার একে অপরের বিপক্ষে খেলেছি। কোয়ালিফায়ারেও তাদের শেষ ওভারে হারিয়েছিলাম। জয় আমাদের আত্মবিশ্বাস দেয় এবং এই মোমেন্টাম সবসময় চেয়েছিলাম। আমাদের ভালো একটি দল আছে এবং এরই মধ্যে উন্নতি করছে। জানি আমরা খুবই সামর্থ্যবান একটি দল।’

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কাছে টানা দুই হারের পর পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে বেশ ভালোভাবেই টিকে আছে বাংলাদেশ। এই জয়ের আত্মবিশ্বাস সামনেও কাজে লাগাতে মরিয়া নিগাররা, ‘এই মোমেন্টাম টুর্নামেন্টের বাকি অংশেও ধরে রেখে এগিয়ে যেতে চাই। আমরা দুটি ম্যাচ দেখেছিলাম, এখানে স্পিনারদের আধিপত্য। ভেবেছিলাম যদি তিনি (সালমা খাতুন) তার সেরাটা দিতে পারেন, তাহলে তাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো।’

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION