বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে সরকারের মন্ত্রী-এমপি নয়তো, দলের লোক জড়িত

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্যপণ্যের বাজারের আগুন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। নিয়ন্ত্রণ করার ক্ষমতাও নেই। কারণ সরকারই পণ্যের দাম বৃদ্ধি করেছে। ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে সরকারের মন্ত্রী-এমপি নয়তো, দলের লোক জড়িত।

বুধবার (১৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার দলীয় নেতা-কর্মীদের দুর্নীতি সব মহলে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এত বড় দুর্নীতি আমরা আগে কখনও দেখিনি। পরিকল্পিতভাবে এই সরকার দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। সাধারণ মানুষের কথা তারা চিন্তাও করে না। তাদের সে কথা-বার্তা শুনলে মনে হবে না এই দেশের জনগণের প্রতি ভালোবাসা আছে।

তিনি আরও বলেন, ভোটারবিহীন সরকারকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে আর কোনও সুযোগ দেওয়া হবে না। জনগণের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে, জনগণই প্রতিরোধ গড়ে তুলবে। জনগণের সরকার করতে হলে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার লাগবে। আওয়ামী লীগের অধীনে এটা হবে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হওয়ার সঙ্গে সঙ্গে ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনের বিকল্প নেই।

এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, খোন্দকার আব্দুল হামিদ ডাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহারসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভয়েস/ জেইউ।

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION