বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

কক্সবাজার দোকান মালিক সমিতির ২৪ ঘন্টার আল্টিমেটাম

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার দোকান মালিক সমিতির ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন।
আজ সোমববার বেলা ১২ টায় কক্সবাজার শহরের এন্ডাসন রোডের জলিল মার্কেটের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
দীর্ঘ ৩৫ বছরের সাতজন ভাড়াটিয়াকে নতুন নির্মিত মার্কেটে চুক্তিকৃত দোকানের দখল ২৪ ঘন্টার মধ্যে বুঝিয়ে না দিলে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন আওতাভূক্ত শহরের সকল দোকান  বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, গত ১৯৮৭ সাল থেকে জনৈক এডভোকেট আব্দুল জলিলের কাছ থেকে তারা সাতজন ভাড়াটিয়া সালামীর ভিত্তিতে দোকান নেন। তারা মালিকের কাছে নিয়মিত ভাড়া পরিশোধ ব্যবসা করছিলেন। মূল মালিকের মৃত্যুর পর গত ২০১৯ সালে তার ছেলে কলিম উল্লাহ ‘জলিল টাওয়ার’ নামে নতুন মার্কেট নির্মাণের কথা বলে পুরাতন ভাড়াটিয়াদের সঙ্গে নতুন সালামী নির্ধারণ করে চুক্তি করেন। মার্কেটটির নির্মাণকাজ শেষ হলেও দীর্ঘ ৩ বছর ধরে মালিক ভাড়াটিয়াদের দোকান বুঝিয়ে না দিয়ে হয়রানি করে আসছেন।
কর্মসূচিতে ভূক্তভোগী দোকান মালিক ও তাদের পরিবারের সদস্য, দোকান মালিক সমিতি ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি পৌর কাউন্সিলর মাহাবুবর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাশেম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কর্মসূচি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION