সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বাফুফের আর্থিক সংকট: রেফারি আনতে পারছেন না

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশের ঘরোয়া শীর্ষ ফুটবল লিগে দেশীয় রেফারিদের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বহুদিন ধরে আলোচনা-সমালোচনা হচ্ছে। বিশেষ করে চলমান মৌসুমে এই বিষয়টি আরে প্রকট আকার ধারণ করেছে।

দেশের অন্যতম সেরা ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের শেষ ম্যাচটিতে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত ফুটে উঠেছে। গত শুক্রবার রাজশহীতে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচে ভালো অবস্থানে থেকেও শেষ পর্যন্ত রেফারির বাজে সিদ্ধান্তে ড্র করতে হয়েছে শেখ রাসেলকে।

সেদিন শুরুতেই ১-০ গোলে এগিয়ে শেখ রাসেল। মাঠে চলছিল বল দখলে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু হঠাৎ রেফারির অপ্রাসঙ্গিকভাবে পেনাল্টির বাঁশি বাজান শেখ রাসেলের বিরুদ্ধে! ওই সময় পুলিশের ব্রাজিলিয়ান রিক্রুট ডেনিলসনের নেয়া শটে বক্সের মধ্যে উড়ন্ত বলে হেড নেয়ার চেষ্টা করছিলেন এহসানুর রহমান। তার সঙ্গে বল ক্লিয়ারের চেষ্টায় থাকা শেখ রাসেল ডিফেন্ডার রহমত মিয়ার বড় কোনো বডি কন্টাক্ট না হলেও পেনাল্টির বাঁশি বাঁজান রেফারি বিটুরাজ।

রেফারিংয়ে এমন বিতর্ক এড়াতে বাংলাদেশ ফুটবলে ফেডারেশন (বাফুফে) দুটি পথ বেছে নিতে পারে। একটি হলো ভারচুয়াল অ্যাসিসট্যান্ট রেফারি ও বিদেশি রেফারি। তবে দুটি বিষয়ই প্রচুর ব্যয়বহুল হওয়ায় ফেডারেশন সেই উদ্যোগ নিতে পারছে না। এমনকি এতে লিগের বাজেও অতিক্রম করে ফেলবে।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এ বিষয়ে জানান, আর্থিক সঙ্কটের কারণে বিদেশি রেফারি নিয়োগ দেওয়া যাচ্ছে না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION