বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জয় বাংলা ভলিবলে মোহাজেরপাড়া যুব একাদশ চ্যাম্পিয়ন

ভয়েস প্রতিবেদক:
জয় বাংলা কক্সবাজার জেলা ভলিবল প্রতিযোগিতায় অংশীদার যুব সংঘকে হারিয়ে  চ্যাম্পিয়ন হয়েছে মোহাজেরপাড়া যুব একাদশ।
বুধবার (২৩ মার্চ) বিকেলে কক্সবাজারের ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত ফাইনালে অংশীদার যুব সংঘকে ৩-২ সেটে হারিয়ে শিরোপা জিতে মোহাজেরপাড়া যুব একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা  আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল।
এতে বিশেষ অথিতি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী,  সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দীন, অনুপ বাড়ুয়া অপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, স্পনসর ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক  শাহিনুল হক মার্শাল প্রমুখ।
ধারাভাষ্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য পরশ কান্তি দে এবং খেলা পরিচালনা করেন আবদুল হামিদ, নুরুল আলম ফরাজীসহ অন্যান্যরা।
চ্যাম্পিয়ন মোহাজেরপাড়া যুব একাদশ ট্রফি, মেডেল ও ১৫ হাজার টাকা প্রাইজমানি পায়। রানার্স-আপ অংশীদার যুব সংঘ ট্রফি, মেডেল ও ১০ হাজার টাকা প্রাইজমানি পায়। টুর্নামেন্ট সেরা হয় মোহাজেরপাড়া যুব একাদশের নাইমুল হক এবং ফাইনাল ম্যাচ সেরা সেটার অংশীদারের মনসুর আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা ক্রীড়া কর্মকর্তা মাইন উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সদস্য আমিনুল ইসলাম, রতন দাশ, আশরাফুল আলম সুজন, আজমল হুদা, হারুন অর রশীদ, আলী রেজা তসলিম, আবু হেনা মোস্তফা কামালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION