বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সৈকতে ভেসে আসা মানুষের কঙ্কাল উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সাথে ভেসে এসেছে মানুষের একটি কঙ্কাল। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কক্সবাজার সৈকতের দরিয়া নগর পয়েন্ট কঙ্কালটি ভেসে আসে।

স্থানীয়রা জানায়, সকালে জেলেরা সৈকতে মাছ শিকারে গেলে আবর্জনার সাথে পরিত্যক্ত অবস্থায় একটি কঙ্কাল দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।

ঘটনাস্থলে যাওয়া কক্সবাজার সদর থানার এসআই নাছির উদ্দীন মজুমদার জানান, স্থানীয় কয়েকজন জেলে সকালে মাছ শিকার করতে গেলে অবর্জনার সাথে একটি কঙ্কাল দেখতে পেয়ে খবর দেন। ধারণা করা হচ্ছে এটি কোনো যুবকের কঙ্কাল। তবে এই কঙ্কাল কোথা থেকে এসেছে, কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION