সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

এখনো বেঁচে আছে বিশ্বকাপ খেলার স্বপ্ন রোনালদোদের

রোনালদো

খেলাধুলা ডেস্ক :

নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি বিদায় নিলেও প্লে অফ সেমিফাইনাল জিতে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল পর্তুগাল। তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে তারা।

বাঁচা-মরার লড়াইয়ে শুরুতেই লিড নেয় পর্তুগাল। ১৫ মিনিটে বার্নার্ডো সিলভার শট ফিরে এলে ওটাভিও লক্ষ্যভেদ করেন। পোর্তো অ্যাটাকার বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় গোল বানিয়ে দেন। তার বাঁকানো ক্রসে হেড করে তুর্কি গোলকিপার উগুরকান কাকিরকে পরাস্ত করেন ডিওগো জোতা।

২ গোলে পিছিয়ে পড়া তুরস্ক ৬৫ মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরে। বুরাম ইলমাজ করেন গোলটি। ভিএআর তুর্কিদের সমতায় ফেরানোর দারুণ সুযোগ তৈরি করে দেয়। পিচসাইড রিভিউতে দেখা যায় জোসে ফন্তে নিজেদের বক্সে ফাউল করেছেন এনেস উনালকে। পোল্টি থেকে ইলমিজ ক্রসবারের ওপর দিয়ে বল মারলে পর্তুগাল লিড ধরে রাখে।

ম্যাথিউস নুনেস পর্তুগালকে স্বস্তি এনে দেন তৃতীয় গোল করে। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে লক্ষ্যভেদ করেন তিনি।

আগামী মঙ্গলবার পর্তুগাল প্লে অফ ফাইনালে নর্থ মেসিডোনিয়ার মুখোমুখি হবে। বিজয়ী দল চলে যাবে কাতার বিশ্বকাপে।

১-০ গোলে ইতালিকে বিদায় করা দলকে নিয়ে সতর্ক পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস, ‘নর্থ মেসিডোনিয়াকে একই রকম সমীহ করতে হবে, যেমনটা আমরা ইতালিকেও করতাম।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION