বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা এই চার দেশের অংশগ্রহণে কক্সবাজারে শুরু হলো বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টি২০ ক্রিকেট টুর্নামেন্ট।
আজ রবিবার ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের আয়োজনে পাঁচদিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
পরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীন।
জেলা প্রশাসক মো মামুনুর রশীদের সভাপতিত্বে এতে পুলিশ সুপার মো: হাসানুজ্জামান,প্যারালিম্পিক কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড, শেখ আবদুস সালাম, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দীন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বাংলাদেশ ২০৯ রানে পরাজিত করে নেপালকে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে। সাকিল ৬৯ রান, শাহরিয়ার অপরাজিত ৬৭ ও জাবেদ ৪৫ রান সংগ্রহ করে। বিশাল রান তাড়া করতে নেমে মনির ও রাসেলের বিধ্বংসী বলিংয়ে মাত্র ২২ রানে গুটিয়ে যায় নেপাল। তারা প্রত্যকে ৪টি করে উইকেট দখল করে। শাহরিয়ার ম্যাচ সেরা নির্বাচিত হয়।
আগামী ৩১ মার্চ শেষ হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভয়েস/আআ