বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বাম জোটের হরতাল চলছে

ভয়েস নিউজ ডেস্ক:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস দিবস হরতাল শুরু হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ হরতাল পালন শুরু করে বাম জোটগুলো।

সরেজমিনে পল্টন এলাকা ঘুরে দেখা যায়, সকাল ৬টার দিকে হরতালে সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা পল্টন মোড় মিছিল বের করেন। মিছিলটি মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থা নেয়। এছাড়া পল্টন মোড়ে ব্যারিকেড় দিয়ে যানচলাচল বন্ধ করে দিয়েছে।

এদিকে বাম জোটের হরতালকে কেন্দ্র করে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের পল্টন মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।

পল্টন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ থেকে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। মানুষ রাস্তায় নেমে এসেছে। এ হরতালে কোনো ধরনের উস্কানি দেবেন না।

বাম জোটের নেতারা বলেন, যারা হরতালে গাড়ি চালাবেন তারা জাতির শত্রু। এরা সরকারের দালাল। এদের চিহ্নিত করা হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ঢাকা পোস্টকে বলেন, হরতালের সমর্থনে রাজধানীর মিরপুর এলাকায় বাম জোটের নেতাকর্মীরা মিছিল বের করলে সেখান থেকে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া সারা দেশে মিছিলে বাধা দেওয়া ও হামলার খবর আসছে আমাদের কাছে।

হরতালে কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় হেঁটে, রিকশায় করে অনেককে গন্তব্যস্থলে রওনা দিয়েছেন।

এদিকে রাজধানীর পল্টন-মতিঝিল, কাকরাইল ও এর আশপাশের কয়েকটি সড়কে তেমন গাড়ি না দেখা গেলেও অন্যান্য এলাকায় যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ১১ মার্চ পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করে দলটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION