শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কাল সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক

আগামীকাল সোমবার (৮ জুন) মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে সংসদ ভবনের কেবিনেট কক্ষে। দুপুর ১২টায় মন্ত্রিসভার এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। বৈঠকে আগামী ২০২০-২১ সালের বাজেট নিয়ে আলোচনা হতে পারে।

রবিবার (৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের ৪৭ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকলেও সোমবারের বৈঠকে ১১ মন্ত্রীকে ডাকা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ সিনিয়র সচিব ও সচিব উপস্থিত থাকবেন। করোনা পরিস্থিতির কারণে মন্ত্রিসভার বৈঠকেও সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION