বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পর্তুগাল ছাড়া কোনো বিশ্বকাপ হবে না- রোনালদো

পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো

খেলাধুলা ডেস্ক:

বাঁচামরার লড়াই। আজ (মঙ্গলবার) নর্থ মেসিডোনিয়ার কাছে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালটা কোনোমতে হেরে বসলেই বিদায় হয়ে যাবে পর্তুগালের। তাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপটাও খেলা হবে না।

যদি এমন কিছু ঘটে যায়, তবে কী হবে? অতি আত্মবিশ্বাসী রোনালদো সেই সুযোগই দেখছেন না। তার সাফ কথা, পর্তুগাল ছাড়া কোনো বিশ্বকাপ হবে না।

বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের পারফরম্যান্স ভীষণ হতাশাজনক। গ্রুপ বাছাইয়ে তারা সার্বিয়ার পর দ্বিতীয় অবস্থানে থেকে শেষ করে। ফলে ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ খেলতে হচ্ছে রোনালদোদের।

বৃহস্পতিবার প্লে-অফের সেমিফাইনালে তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ফার্নান্দো সান্তোসের দল। নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে তারাই পরিষ্কার ফেবারিট।

তবে এই নর্থ মেসিডোনিয়া ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়েই প্লে-অফ ফাইনালে এসেছে। রোনালদো জানালেন, ইতালির ওই হারে তারা অবাক হয়েছেন বটে, তবে তার দলও এমন আপসেটের মুখে পড়বে, মানতে নারাজ পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

রোনালদো বলেন, ‘আমরা অবাক হয়েছি (ইতালির হারে)। নর্থ মেসিডোনিয়া অনেক ম্যাচেই বিস্মিত করেছে। তবে আমার মনে হয় না, কাল (মঙ্গলবার) তারা আমাদের বিস্মিত করতে পারবে। পর্তুগাল অবশ্যই ভালো খেলবে এবং বিশ্বকাপে যাবে।’

ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড যোগ করেন, ‘আমরা জানি যদি আমরা জিতি তবে বিশ্বকাপে যাবো, হারলে বাদ পড়ব। তাই আমাদের মধ্যে ইতিবাচক দায়িত্ববোধ থাকবে এবং আমরা ম্যাচটা জিতব। আমি দেখছি দলের সবাই প্রস্তুতই আছে এবং নিজেদের সেরাটাই দেবে।’

বয়সটা ৩৭ পেরিয়েছে। এবারই কি শেষ বিশ্বকাপ? আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১১৫ গোলের মালিক এমন প্রশ্ন শুনতে শুনতে বিরক্তই।

বললেন, ‘আমি একই প্রশ্ন করা শুরু করি তাহলে। আমার ভবিষ্যতের সিদ্ধান্ত আমি নেবো, অন্য কেউ তো নয়। যদি আমি মনে করি আরও খেলতে পারব, খেলব। যদি মনে করি পারব না, খেলব না। সময় হলে সিদ্ধান্তটা আমিই নেবো।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION