বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘নিউ জিল্যান্ড টেস্ট ও ওয়ানডে সিরিজ বাংলাদেশের প্রেরণা’

খেলাধুলা ডেস্ক:

গত জানুয়ারিতে নিউ জিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক টেস্ট জয়কে প্রেরণা হিসেবে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের বিপক্ষে জয়খরা কাটানোর পর ওই একই মাঠে শেষ ওয়ানডে জিতে ইতিহাস গড়ে তামিম ইকবালের দল। এবার শুরু হচ্ছে সাদা পোশাকের লড়াই, দুই ম্যাচের সিরিজে বাংলাদেশের প্রেরণা নিউ জিল্যান্ড টেস্ট ও সবশেষ ওয়ানডে সিরিজ।

ডারবানের কিংসমিডে বাংলাদেশ বৃহস্পতিবার প্রথম টেস্ট খেলতে নামছে। ওয়ানডে আর টেস্ট যে ভিন্ন, সেটি মনে করিয়ে দিলেন কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে, লড়াইটা কঠিন হবে। কিন্তু তার দল যে নিউ জিল্যান্ড টেস্ট ও প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে প্রেরণা পাচ্ছে সেটাও জানালেন।

ডমিঙ্গো বলেছেন, ‘ওয়ানডে জিতলেও টেস্ট ভিন্ন ফরম্যাট। ওয়ানডে সিরিজ থেকে ইতিবাচক দিকগুলো কাজে লাগাতে হবে। তবে এটা এমন এক ফরম্যাট যেখানে আমাদের অনেক উন্নতির প্রয়োজন আছে। খুবই কঠিন একটি সিরিজ হবে বলে আমরা মনে করছি।’

টেস্টেও বাংলাদেশের উন্নতি চোখে লাগার মতো মনে করছেন দক্ষিণ আফ্রিকান কোচ, ‘নিউজিল্যান্ডে আমরা সিরিজ ড্র করেছি। দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে অনেক কঠিন প্রতিপক্ষ। তবে আমাদের ছেলেরা এখন ভালো খেলছে, টেস্টে আমরা উন্নতি করছি। ফলাফল হয়তো এতটা ভালো নয়, তবে আমাদের দল ভারসাম্যপূর্ণ হচ্ছে এবং সেরা খেলোয়াড়রাই টেস্ট খেলছে। আমরা তাই আশাবাদী।’

বাংলাদেশ ভালো করতে অনুপ্রাণিত বললেন ডমিঙ্গো, ‘তবে সিরিজটি কঠিন হবে, এতে কোনো সন্দেহ নেই। ওয়ানডে ও নিউজিল্যান্ড টেস্ট থেকে আমরা প্রেরণা নিব। দুই দলের জন্যই এই সিরিজ কঠিন হবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION