সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ব্রাজিলের রেকর্ড, আর্জেন্টিনার ড্র

খেলাধুলা ডেস্ক:

লা পাজের উচ্চতার সঙ্গে সংগ্রাম করতে হয় অতিথি যে কোনও দলকে। সেখানে স্বাগতিক বলিভিয়াকে উড়িয়ে রেকর্ড গড়েছে তিতের দল। বিশ্বকাপ বাছাইয়ে তাদের ৪-০ গোলে উড়িয়ে কনমেবল অঞ্চলে বেশি পয়েন্টের নতুন রেকর্ড গড়েছে তারা। তাও আবার আর্জেন্টিনার পুরনো রেকর্ড ভেঙে!

এই জয়ের পর সেলেসাওদের পয়েন্ট ৪৫। ২০০২ সালে বিশ্বকাপ বাছাইয়ে বেশি পয়েন্টের আগের রেকর্ডটি ছিল মার্সেলো বিয়েলসার নেতৃত্বাধীন আর্জেন্টিনার- ৪৩।

আগেই বিশ্বকাপের টিকিট কাটা ব্রাজিলের জন্য এই ম্যাচটি ছিল অপরাজেয় থাকার রেকর্ডটি অক্ষুণ্ন রাখার। স্কোরলাইন দেখে ব্রাজিলের আধিপত্যই চোখে পড়ার কথা। কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬০০ মিটার উঁচ্চতার সঙ্গেই লড়াই করতে হয়েছে বেশ। ফলে লড়াইটা ছিল ধীর গতির। নিষেধাজ্ঞায় নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ছিলেন না। ফলে চিলির বিপক্ষে ম্যাচ থেকে সাত পরিবর্তন আনেন তিতে। শুধু নিজেদের অবস্থান ধরে রাখেন আলিসন, মার্কুইনহোস, অ্যান্থনি ও পাকেতা।

ব্রাজিল এগিয়ে যায় ২৪ মিনিটেই। লুকাস পাকেতার গোলের পর ৪৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন আক্রমণে নেতৃত্বে দেওয়া রিচার্লিসন। পরের অর্ধে ৬৬ মিনিটে একটি গোল করেন গুইমারেস। রিচার্লিসন শেষ দিকের যোগ করা সময়ে দেখা পান জোড়া গোলের। অবশ্য প্রতিপক্ষ বলিভিয়ার জন্য দুর্ভাগ্য বলতেই হবে। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরানোরা সুযোগ পেয়েছিল তারা। কিন্তু মোরেনো ও রামিরোর শট দারুণ দক্ষতায় সেভ করেছেন ব্রাজিল গোলকিপার আলিসন।

অপর দিকে উত্তেজনা আর নাটকীয়তায় ভরপুর ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। শুরুর ২৪ মিনিটে আলভারেসের গোলই মনে হচ্ছিল তাদের জয়ের জন্য যথেষ্ট। কিন্তু ভাগ্যদেবী শেষটা মেসিদের জন্য ভিন্ন কিছুই লুকিয়ে রেখেছিল। শেষমুহূর্তে তাগলিয়াফিকোর হ্যান্ড বলে কপাল পুড়েছে আর্জেন্টিনার। ভার রিভিউতে পরে পেনাল্টিতে গোল পেয়ে সমতা নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর।

লাতিন অঞ্চলের বাছাইয়ে ১৭ ম্যচে ৪৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে শীর্ষে। তাদের মতো কাতার বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনার অবস্থান দ্বিতীয়। তাদের অর্জন সমান ম্যাচে ৩৯।

এদিকে জায়ান্টদের আনুষ্ঠানিকতার দিনে বাছাইয়ের টিকিট কেটেছে পেরু। প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর আর উরুগুয়ের পর পঞ্চম দল হিসেবে তারা কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION