রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনায় মারা গেছেন ২ জন

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১২২ জনে।

একই সময়ে এ ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৭২ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ।

বুধবার (৩০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশের ৮৭৯টি পরীক্ষাগারে আট হাজার ৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় আট হাজার ৭৩ জনের নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৬৩৭টিতে। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION