বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বঙ্গবন্ধু চার জাতির ক্রিকেট টূর্ণামেন্ট বাংলাদেশ ও শ্রীলংকার জয়

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারে বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টূর্ণামেন্টের গতকাল বুধবার নিয়ম রক্ষার দুটি ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ ও শ্রীংলকা। দিনের দ্বিতীয় ম্যাচে ভারতে ৫২ রানে হারিয়ে ফাইনালের আগে নিজেদের প্রস্তুতি সেনরে নিয়েছে বাংলাদেশ। বেলা দেড়টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে বাংলাদেশ প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। দলের হয়ে জাবেদ ৪৩ রান, ফয়সাল ২৭ রান, দ্রুপম ২৪ রান ও শাহরিয়া ২৩ রান সংগ্রহ করে। ভারেেতর শওকত আলী ও ওয়ালিয়া ২টি উইকেট সংগ্রহ করে। জয়ের লক্ষে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত ১৯ ওভার ৫ বলে ১১৮ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। বাংলাদেশের উদ্বোধনী বোলার ইনিংসের প্রথম বলেই ভারতের বিপজ্জনক ব্যাটসম্যান শচীনকে বোল্ড করেন। পঞ্চম বলে আবারো শিবা কুমারকে বোল্ড করেন তিনি। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। কোন ব্যাটসম্যান লম্বা ইনিংস খেলতে পারেনি। সর্বোচ্চ ২০ রান আসে চিরাগের ব্যাট থেকে। এছাড়া টিক্কা ১৯, মোহাম্মেদ জাবেদ ১৯ ও আকিব ১৬ রান সংগ্রহ করে। বাংলাদেশ বোলারেদের মধ্যে সাজ্জাদ ৩টি, রাসেল ও জাবেদ ২টি করে উইকেট সংগ্রহ করে। অলরাউন্ডার নৈপুণ্য ম্যাচ সেরা হয়েছেন জাবেদ।
অপর ম্যাচে শ্রীলংকা ৯১ রানের বড় ব্যবধানে হারিয়েছে নেপালকে। এই পরাজয়ে খালি হাতে টূর্ণামেন্ট শেষ করলো নেপাল। সকাল ৯টায় শ্রীলংকা টস জিতে ব্যাট করতে নেমে ১৯৫ রান সংগ্রহ করে। দলের হয়ে উদয়া ৬৩ রান, সানজিয়া ৩৮ রান ও দাম্মিকা ৩৩ রান সংগ্রহ করে। নেপালের রাম ও ইন্দার ২টি করে উইকেট দখল করে। ব্যাট করতে নেপাল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। নেপালের সুখলাল ১৯, রাম ১৮ ও ইন্দার ১৬ রান সংগ্রহ করে। শ্রীলংকার উদাগামা ২টি উইকেট লাভ করে। ম্যাচ সেরা হয়েছেন শ্রীলংকার উদয়া। আজ সকাল ১১টায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ভারত। ভার্চুয়ালিযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইনাল ম্যাচে দেখবেন ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য দিবেন। এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও সচিব মেজবাহ উদ্দিন মাঠে উপস্থিত থাকবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION