বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপি ‘জাতীয় সরকার’ ইস্যুতে আশার আলো দেখছে

মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভয়েস নিউজ ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের যে ধারণা দেওয়া হয়েছে তাতে জনগণের মধ্যে আশার সঞ্চার সৃষ্টি হচ্ছে বলে দাবি করেছে দলটি।

মঙ্গলবার (২৯ মার্চ) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। তাতে বিএনপির শীর্ষ নেতারা এমন মূল্যায়ন করেন বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।

বুধবার (৩০ মার্চ) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, সম্প্রতি লন্ডনের এক সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে সুস্পষ্টভাবে রাজনৈতিক দিকনির্দেশনা ব্যক্ত করা হয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পর আন্দোলনে অংশ গ্রহণকারী সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে জাতীয় সরকার গঠন ও বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক সংকট নিরসনের উদ্যোগের বক্তব্যে জনগণের মধ্যে আশার আলো সঞ্চারিত হয়েছে।

এসব বিষয়ে একটি স্পষ্ট দিকনির্দেশনা পাওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্থায়ী কমিটির সভায় ধন্যবাদ জানানো হয়। যোগ করেন মির্জা ফখরুল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION