মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

২০২২ সালে ফুটবল বিশ্বকাপে দারুন আশাবাদি কাফু

ভয়েস খেলাধুলা ডেস্ক:

২০২২ সালে কাতারে হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ব্রাজিলের জন্য দারুণ কাটবে বলে আশাবাদী দেশটির সাবেক অধিনায়ক ও দুইবারের বিশ্বকাপজয়ী তারকা কাফু। ফিফা ডটকমকে দেওয়ার সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা কিংবদন্তি।

রবিবার পঞ্চাশ বছর পূর্ণ করলেন কাফু। এ উপলক্ষে ফিফা ডটকম একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে তার।

অনেক বিষয়েই খোলামেলা কথা বলেছেন ব্রাজিলের হয়ে দুটি করে বিশ্বকাপ ও কোপা আমেরিকা শিরোপা জেতা কাফু।
এসেছে ২০২২ বিশ্বকাপ প্রসঙ্গও। কাতারে হতে যাওয়া আসরে ব্রাজিল কি শিরোপা পুনরুদ্ধার করে ঘরে ফিরতে পারবে? এমন প্রশ্নে কাফুকে বেশ আশাবাদী শোনায়।

বলেন, ‘আমি তাই মনে করি। সেলেকাওয়ের কথা এলেই আমি ভীষণ আশাবাদী হয়ে উঠি। আমি নিশ্চিত যে ব্রাজিলের জন্য এটি দারুণ বিশ্বকাপ হবে। আমাদের নেইমার আছে, আরও অনেক ভালো ও অভিজ্ঞ খেলোয়াড় আছে। বেশ কিছু তরুণ সম্ভাবনাও উঠে এসেছে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION